মির্জাপুরে কমফিট কম্পোজিট নীট লি. কারখানায় পিসি নির্বাচন

মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শ্রম অধিদপ্তর কর্তৃক নিতিমালা অনুযায়ী শতভাগ রপ্তানী মুখী তৈরী পোষাক কারখানা কমফিট কম্পোজিট নীট লি. এ উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপুর্ন ভাবে অংশগ্রহনকারী মুলক (পিসি নির্বাচন) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কমফিট কম্পোজিট নীট লি. এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কমফিট কম্পোজিট নীট লি. এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ১৫ জন প্রতিনিধির পদের বিপরীতে ৬২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ৯ হাজার ৪৪৬ জন শ্রমিক (ভোটার) ভোট দিয়ে তাদের পছন্দের ১৫ জন প্রতিনিধি নির্বাচিত করেছেন।২০২৪ সালে পিসি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন তারেক য়িা ম্যাকানিক (হাতুড়ী), মিলন পারভেজ, অপারেটর (কাপ পিরিজ), পারভিন বেগম এসএস এম ও ((আনারস), আনোয়ারা বেগম, এসএস এম ও, (কাঁঠাল), মো. সবুজ মিয়া, এস এস এম ও, (হরিণ), মো. রফিকুর ইসলাম জুনিয়র ইনপুটম্যান (নিডেল), রিমু আক্তার, জুনয়র এস এম ও, (সেলাই মেশিন), রিনা বেগম, এস এম ও, (গোলাপ ফুল), মোছা. শারমিন আক্তার জুনিয়র পলিওম্যান (চশমা), মো. বেলাল হোসেন প্রধান, এস এম ও, (সেলাই মেশিন), আরিফা আক্তার সাদিয়া, জুনিয়র এস এম ও, (সেলাই মেশিন), মো. রাকিব মোল্লা, জুনিয়র ইনপুটম্যান (আনারস), মো. আমিনুল ইসলাম সিয়ির কিউআই (সিলিং খ্যান), মো. শাকিল হোসাইন জুনিয়র অপারেটর ((ছাতা), এবং মো. আবুল কালাম আহাদ, অপারেটর (কবুতর । বিভিন্ন ইউনিটে ভোট গ্রহন অনুষ্ঠানের, ইউনিট হেড লতিফা রহমান এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন, জিএম (অপারেশন) সাজেদুল আরেফিন, শ্রম অধিদপ্তরের পরিচালক জহিরুল হক বুলবুল, কলকারখানা অধিদপ্তরের ডিআইজি মহর আলী মোল্লা, মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন এবং কমফিট কম্পোজিট নীট লি. এর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। নির্বাচনে মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ছাড়াও, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, বিভাগীয় শ্রম অধিদপ্তর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগন নির্বাচন পরিদর্শনে এসে ভোট গ্রহনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *