মির্জাপুরে ৬ মাটি ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুরে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে ৬ জনকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন, হিলরা গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে সেলিম মিয়া,কোট বহুরিয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে হৃদয় হোসেন, পোষ্টকামুরী গ্রামের মজিবর রহমানের ছেলে মজনু মিয়া, বাওয়ার কুমারজানী গ্রামের রমেজ সিকদারের ছেলে রকি সিকদার, বহুরিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে জুয়েল মিয়া এবং পোষ্টকামুরী গ্রামের রাজু মিয়ার ছেলে সুমন মিয়া। ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, থলপাড়া এলাকা ঝিনাই নদী থেক রাতের আধারে মাটি ব্যবসায়ীরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকযোগে অন্যত্র বিক্রি করছিলো। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। অভিযানকালে মাটি ভর্তি ৬ ট্রাকসহ ৬ জনকে আটক করা হয়। পরে মাটি ব্যবস্থানা আইন ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেকের নিকট থেকে ১ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *