মির্জাপুরে গোড়াইতে বিএনপির বিশাল জনসাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির উদ্যোগে বিশাল জনসাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা ১০ নং গোড়াই ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের উদ্যোনে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল এ জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য আব্দুল কাদের মিয়া, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম মহসিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আনিছুর রহমান জুয়েল ইসলাম।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *