মির্জাপুরে অসুস্থ্য বাবাকে দেখতে এসে ঘাতক বাস চাপায় অটোরিকসার যাত্রী নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
বিদেশ থেকে অসুস্থ্য বাবাকে দেখতে এসে ঘাতক বাস চাপায় অটোরিকসার যাত্রী বিথি আক্তার (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছে তার শিশু কন্যাসহ অপর দুই ভাতিজি। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার মির্জাপুর বাইপাস এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। নিহত বিথির পিতার নাম মো. ময়নাল হক। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাইমহাটি এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এরাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বিথি স্বামী সন্তান নিয়ে প্রভাসে (বিদেশ) থাকেন। বাবার অসুস্থ্যতার খবর পেয়ে তাকে দেখার জন্য কয়েক দিন পুর্বে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন। আজ বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে অটোরিকসায় উঠে শিশু কন্যা ও তার দুই ভাতিজিকে নিয়ে মির্জাপুর বাইপাস এলাকায় বাস স্টেশনের দিকে আসেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ঘাতক একটি বাস অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি মারা যান। আহত হয় তার শিশু কন্যা ও দুই ভাতিজি। স্তানীয় লোকজন আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। শিশুদের অবস্তাও আশংকাজনক বলে চিকিৎসকগন জানিয়েছেন। নিহতদের লাশ আইনী প্রকিয়া শেষে রাতে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান বলেন, নিহতেদর লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আশপাশের সিসি ফুটেজ দেখে ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *