মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলেল মির্জাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবির) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোবারক হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিয়েছেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা সমবায় কার্যালযের তাঁত তত্তাবধায়ক মো. সিরাজুল ইসলাম এবং জেলা সমবায় কার্যালযের পরিদর্শক মো. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিআরডিবির অফিস সুত্র জানান, সভাপতি পদে উপজেলা বিএনপির সহসভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান শওকত আকবর (আনারস), সহসভাপতি (ভাইচ চেয়ারম্যান) পদে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান সিদ্দিকী (দেয়াল ঘড়ি), সদস্য পদে মো. হাবিবুর রহমান হাবিব (মোরগ), সভাপতি পদে মো. সোহরাব হোসেন (ছাতা), সহসভাপতি পদে মো. শরিফুল ইসলাম (দোয়াত কলম), সদস্য পদে মো. মাহফুজ মল্লিক (তালা চাবি), সদস্য পদে ফিরোজা বেগম (কলসি) এবং সদস্য পদে খন্দকার শেফালি বেগম (বই)। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।







