মির্জাপুরে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দির ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন একুশে পদকপ্রাপ্ত ও ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দির ৮৯ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিভা মুৎসুদ্দির কর্মস্থল কুমুদিনী কমপ্লেক্্ের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমুদিনী পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা।
ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যক হেনা সুলতানা জানান, ১৯৩৫ সালের ১৬ ডিসেম্বর চট্রগ্রামের মহামুনি পাহাড়তলি গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের অত্যান্ত মেধাবী ছাত্রী ছিলেন। সেবার ব্রত নিয়ে নারী শিক্ষার জন্য তিনি সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। শিক্ষা প্রসারের লক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার হাত ধরে কুমুদিনী পরিবারের সঙ্গে জড়িয়ে পরেন। তিনি দীর্ঘ ৩৫ বছর নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসের শিক্ষিকা থেকে প্রিন্সিপালেল দায়িত্ব পালন করেছেন। এখন তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিমিটেড এর শিক্ষা পরিচালক।
এদিকে প্রতিভা মুৎসুদ্দির ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে কুমুদিনী কমপ্লেক্্েরর ভারতেশ^রী হোমসের অডিটোরিয়ামে কেক কাটাসহ অনানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হুইর চেয়ারে ভর করে কেককাটাস্থলে উপস্থিত হন একুশে পদকপ্রাপ্ত ও ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। কেককাটা অনুষ্ঠানে কুমুদিনী পরিবারের সদস্য ছাড়াও কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল এন্ড কলেজ এবং ভারতেশ^রী হোমসের ছাত্রী ও শিক্ষকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, জিএম অনিমেশ ভৌমিক লিটন, ইউমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, সিনিয়র শিক্ষখ কবি ও সাহিত্যিক হেনা সুলতানা, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকারসহ কুমুদিনী পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *