মির্জাপুরে নাট্য অভিনেতা আনোয়ার পারভেজ ডিগুর মৃত্যুতে শোকের ছায়া

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নাট্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আনোয়ার পারভেজ ডিগু (৬১) মারা গেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সদা হাস্যোজ্জল ও নিবেদিত প্রাণ একজন সাংস্কৃতিক ব্যক্তির মৃত্যুতে সাংস্কৃতিক অংগনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭ নং ওয়াশি ইউনিয়নের ওয়ার্শি গ্রামে আনোয়ার পারভেজ ডিগুর বাড়ি। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সারে এগারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি হাঠৎ নাট্য সম্প্রদায় গোষ্টির সভাপতি ছিলেন।
জানা গেছে, আনোয়ার পারভেজ ডিগুর পিতার নাম মৃত আব্দুল হালিম খান সারেং। অত্যান্ত সম্্রান্ত পরিবারের সন্তান ছিলেন আনোয়ার পারভেজ ডিগু। তার চার ভাই ও চার বোন রয়েছে। তিনি ওয়ার্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি সাংস্কৃতিক অংগনে পরিচিতি লাভ করেন। নাটক, গান ও খেলাধুলায় ছিল তার অবাধ বিচরণ। আজ সোমবার নিজ বাড়িতে বেলা সারে এগারটার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে বর্তির পর পরই চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শতশথ লোকজন তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। বাদ এশা ওয়ার্শি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান মাঠ নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আনোয়ার পারভেজ ডিগুর অকাল মৃত্যুতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম মল্লিক হুরমহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংহঠনের নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *