মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট, ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা এবং পিঠা উৎসব হয়েছে। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য ছিল তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। আজ বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংস্থার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেট ও ফুটবলে মির্জাপুর উপজেলা পরিষদ একাদশ মির্জাপুর পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করেছে। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বানাইল ইউনিয়ন পরিষদ। এ সময় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, ওসি মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসরাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।







