মির্জাপুরে উচ্চ ফলনশীল বারি জাতের সরিষার বাম্পার ফলন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীন বারি জাতের সরিষারও ভাল ফলন হয়েছে। আজ বুদবার (২২ জানুয়ারি) উপজেরা কৃষি অফিস জানিয়েছেন, বারি জাতের সরিষার ভাল ফলন হওয়ায় কৃষরা খুঁশি। ভাল দামও পাবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি অপিস সুত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুর উপজেরায় ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষমাত্রা ধরা হলেও চাষ বেশী। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের বারি সরিষা-১৭ আবাদ হয়েছে ৫২ হেক্টর, বারি জাতের ১৪ আবাদ হয়েছে ১১ হাজার ২৬৮ হেক্টর, বারি জাতের ৯ আবাদ হয়েছে ৪৬০ হেক্টর, বিনা জাতের ৯ আবাদ হয়েছে ২৯ হেক্টর, বিনা জাতের ১১ আবাদ হয়েছে ১০৬ হেক্টর এবং উফসি স্থানীয় জাতের টুরি-৭ আবাদ হয়েছে ২ হাজার ৮৭৫ হেক্টর। উপজেলার ভুশুল্যা গ্রামের কৃষক শামীম, হাছেন ও জুলহাস জানিয়েছেন, উপজেরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সহায়তা ও পরামর্মে বিনামুল্যে বীজ ও সার পেয়ে উচ্চ ফলনশীল সরিষা বারি জাতের ভাল ফলন ফলিয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে। তারা আশা করচেণ বাজারে ভার দাম পাবেন।
এ ব্যাপারে উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম বলেন, চলতি মৌসুমে মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বারি জাতের সরিষা ১৭, ১৪, ৯ এবং বিনা ৯ ও ১১ জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার ফলন খুবই ভাল হয়েছে এবং হাট বাজারে কৃষকরা দামও ভাল পাবেন বলে আশা করছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *