মির্জাপুরে বিএনবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাদের মল্লিককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মো. সোহরাব আলী মল্লিক, সাবেক সিনিয়র শিক্ষক ও ভারপাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম শরীফ, বিদায়ী সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিক, বিদ্যালয়ের বর্তমান সিনিয়র শিক্ষক মো. আবু মোতালেব মিঞা, রীনা রাণী গোষ্মামী, মো. আব্দুল ওয়াহাব মিয়া, হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক মো. আব্দুল হালিম মিয়া, অভিভাবকদের মধ্যে শরীফুল ইসলাম শরীফ ও শিক্ষার্থীদের মধ্যে প্রণয় বিশ^াস, মাবিয়া আক্তার, তোয়া মনি ও মালিহা আনজুম প্রমুখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিককে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে খোরশেদ খুনের আসামীরা ২০ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা ঘুরছে বীরদর্পে

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *