মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক-সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) টাঙ্গাইলে প্রশাসকের সম্মেলন কক্ষে এ বার্ষিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক শরীফা হক। এ সময় টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মো. শিহাব রায়হান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেরসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, প্রকল্পের জেলা ম্যানেজার, টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী এবং যে সব ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী নেই ঐ সব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক-সমন্ময় সভায় গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগন জানিয়েছেন।







