মির্জাপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দেড় মাসে দুইবার চুরি, স্বর্নালংকার নগদ টাকা মালামাল লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অসহায় এক শিক্ষক দম্পতির বাড়িতে দেড় মাসের ব্যবধানে দুইবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সর্ব শেষ গতকাল মঙ্গলবার রাতেও চোরের দল এই বাড়িতে হানা দেয়। বাড়িতে লোকজন থাকায় তেমন কিছু নিতে পারেনি। এর আগে চোরের দল বাড়ির গেটের ও দরজার তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে আলমারি ও সুকেজ ভেঙ্গে স্বর্নলংকার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ দেওয়ায় চোর চক্রের সদস্যরা এই শিক্ষক দম্পতিকে নানা ভাবে হুমকি দেওয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের মোহাম্মদ আনিছুর রহমান মিঞার বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে। তিনি উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের বিএসসি সিনিয়র শিক্ষক এবং তার স্ত্রী শিরীন আক্তার একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ মঙ্গলবার (১১ মার্চ) মোহাম্মদ আনিছুর রহমান মিঞা অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার রাতেও চোরের দল তার বাড়িতে হানা দেয়। বাড়িতে লোকজন থাকায় তেমন কিছু নিতে পারেনি। এর আগে গত ২০ ডিসেম্বর রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাড়ির পাকা ঘরের উপরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে আলমারী ও সুকেজ ভেঙ্গে স্বর্নালংকার, নগদ টকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরের দিন তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ দেওয়ার পর মির্জাপুর থানার ওসির নির্দেশে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর থেকেই চোর চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে শিক্ষক দম্পতিকে নানা ভাবে হুমকি দিতে যাচ্ছে। প্রথম দিনের চুরির ঘটনার তদন্ত শেষ হতে না হতেই গত ৪ ফেব্রুয়ারি শিক্ষক দম্পতির বাড়িতে একই কায়দায় আবার চুরি হয়। দ্বিতীয় দফায় নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। দেড় মাসের ব্যবানে একই বাড়িতে দুই বার চুরির ঘটনায় চরম বিপাকে পরেছেন অসহায় এই শিক্ষক দম্পতি। থানায় অভিযোগ দেওয়ার পর অপরাধীরা গ্রেফতার না হওয়ায় বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে দেখার জন্য জোর দাবী জানিয়েছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া, তক্তারচালা, বংশীনগর, তালতলা, কাইতলা, উত্তর পেকুয়া, হোসেন মার্কেট, নয়াপাড়া, বালিয়াজানসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও গরু চুরিসহ বাসা বাড়িতে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ওসি মো. মোশারফ হোসেন বলেন, বাড়িতে চুরির বিষয়ে শিক্ষক দম্পত্তির অভিযোগ আসার পর বিষয়টি ব্যবস্থা নিতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকলেছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকলেছুর রহমান বলেন, শিক্ষক দম্পত্তির বাড়িতে চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতি মধ্যে কয়েকবার পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতরা আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *