মির্জাপুরে নবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে কটুক্তি করায় নবী নুর ইসলাম (৩৪) নামে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষব্দ জনতা। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। নবী নুর ইসলামের পিতার নাম জাহের আলী বেপারি।
গোড়াই ইউনিয়ন পরিষদের মেমম্বার মজিবর রহমান জানান, নবী নুর ইসলাম দীর্ঘ দিন ধরে হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করে আসছিল। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আজ মঙ্গলবার স্তানীয় লোকন নবী নুর ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করেছে। মির্জাপুর উপজেরা বাংলাদেশ ছাত্রশিবিরের উপজেরা শাখার সভাপতি মিরাজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নবী নুর ইসলাম হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে নানা ভাবে ব্যঙ্গ ও কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করায় মুসুল্লিদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *