মীর আনোয়ার হোসেন টুটুল
ঈদুর ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে শিল্প কারখানার মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থানা মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়েছে। মির্জাপুর থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রেজওয়ান মাহবুুব সিদ্দিকী, মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান, মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিন, প্রশিক্ষণরত সহকারি পুলিশ সুপার কিশোর রায়, নাহিদ কটন মিলস লি: এর ব্যবস্থাপক প্রশাসন মোস্তাকিম হোসেন, বেঙ্গল মিলের প্রতিনিধি সাইফুল ইসলাম খান, নিউএইজ টেক্্রটাইলের আরিফুল ইসলাম, কাশেম ড্রাইসেল মিলস ইন্ড্রাস্ট্রিজ লি: এর হেলাল উদ্দিন প্র্রমুখ।
কারখানার প্রতিনিধিরা প্রতিনিধিরা আগামী ঈদুল ফিতরে শ্রমিকদের ছুটি, বেতন ও বোনাস সম্পর্কে পুলিশ সুপারক অবহিত করেন এবং ঈদের ছুটিকালীন সময় শিল্প এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।
শ্রমিক অসন্তোষ হতে পারে এমন আশঙ্কা থাকলে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার পুলিশ সুপার পরামর্শ দেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা নির্বিঘœ করতে টাঙ্গাইল জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান। ছুটিকালীন শিল্প এলাকার নিরাপত্তার জন্য কারখানা কর্তৃপক্ষকেও কিছু দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।







