মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৪ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







