মির্জাপুরে গরু ব্যসায়ীদের গুলি করে ফিল্মি স্টাইলে ব্যাগ ভর্তি ৮০ লাখ টাকা ছিনতাই

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই সখীপুর-রোডের পাঁচগাও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে গরু ব্যবসায়ীদের গুলি করে দুই ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া চয়টার দিকে ঠিক ইফতারের সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের হাতে মারপিটে আহতরা হলেন গরু ব্যবসায়ী রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, মো. জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।
ছিনতাইকারীদের মারপিটে আহত গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, আজ শনিবার ছিল কাইতলা গরুর হাট। রাজশাহী থেকে তিনিসহ চার ব্যবসায়ী মিলে গরু নিয়ে হাটে বিক্রির জন্য এসেছিলেন। গরু বিক্রির পর প্রায় ৮০ লাখ টাকা দুটি ব্যাগ ভর্তি করে একটি প্রাইভেট কারে রাজশাহী যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঠিক ইফতারের সময় প্রাইভেট কারটি মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের পাঁচগাও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে এলে পিছন ও সামনের দিক থেকে আসা ১০-১২ টি মোটর সাইকেল ও একটি হাইয়েজ গাড়িতে ২০-২৫ জন ছিনতাইকারী তাদের প্রাইভেট কারটি ফিল্মি স্টাইলে গতিরোধ করে এলোপাথারি গুলি ছুড়ে তাদরে জিম্মি করে ফেলে। এ সময় প্রাইভেট কারের গ্লাস ভেঙ্গে যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা গাড়ির চাবি নিয়ে ভিতরে প্রবেশ করে তাদের অস্্েরর মুখে জিম্মি করে এলাপাথারি মারপিট করে দুটি ব্যাগে ভর্তি প্রায় ৮০ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
এদিকে ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এইচ এম মাহবুর রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিন, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকলেছুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্তল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোকলেছুর রহমানের সঙ্গে রাতে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যরা গরু ব্যবসায়ীদের প্রাইভেটকার গতিরোধ করে গুলি করে টাকা ছিনতাই করে পালিয়ে গেছে। ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে সারাশি অভিযান চলছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *