মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫ মার্চ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় এসিল্যান্ড মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা মোবারক হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *