মির্জাপুরে ঈদের বোনাসসহ বেতন ভাতা পাচ্ছে না ১৩০০শ শিক্ষক-কর্মচারী, নেই ঈদের আনন্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঈদের বোনাসসহ চার মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না স্কুল-কলেজের ১৩০০শ শিক্ষক-কর্মচরাী। বেতন ভাতা ও ঈদ বেনাস না পাওয়ায় আসছে ঈদে এসব শিক্ষক-কর্মচরাীর পরিবারে ঈদের আনন্দ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। চার মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে ভুক্তভোগি শিক্ষকগন জানিয়েছেন।
আজ মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মির্জাপুর উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি কলেজ এবং ১৪ টি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩০০শ শিক্ষক-কর্মচারী কর্মরত। এসব শিখ্ষক কর্মচারী ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষরে এনালক পদ্ধতিতে বেতন ভাতা পেতেন। বেতন ভাতা পেতে সহজী করনের লক্ষে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য গত বছরের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করেন। নানা জটিলতার কারনে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন আটকে যায়। ফলে বিপাকে পরেন শিক্ষক-কর্মচারীগন। প্রথম ধাপে কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেলেও পরবর্তীতে আবার তা আটকে যায়। কবে নাগাদ ইএফটি চালু হবে তা অনিশ্চিত হয়ে পরেছে। ভুক্তভোগি শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের খান, শিরিন আক্তার, মো. ফরিদ হোসেন, কামরুল ইসলামসহ অন্তত ৩০ জন অভিযোগ করেন, স্কুল-কলেজ থেকে সঠিক ভাবে তথ্য দেওয়া হলেও শিক্ষা মন্ত্রনালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দক্ষ জনবল না থাকায় তাদের ভুলের কারনে অসহায় শিক্ষক-কর্মচারীগন বিপাকে পরেছেন। ঈদের আগে বেতন ও বোনাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকেসহ ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছেন। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য তারা সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি ও রানাশাল উচ্চি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহান আতিক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক তথ্য দেওয়া হলেও শিক্ষা মন্ত্রনালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দক্ষ জনবল না থাকায় তাদের ভুলের কারনে মির্জাপুর উপজেলায় অসহায় শিক্ষক-কর্মচারীগন বেতন বোনাস না পেয়ে বিপাকে পরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বরেন, প্রথম ধাপে বেশ কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। ইএফটি জটিলতার কারনে মন্ত্রনালয় সব শিক্ষক-কর্মচারীর বেতন বোনাস দিতে পারছেন না। জটিলতা নিরসনের জন্য মন্ত্রনালয় কাজ করছেন। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীগন বেতন ভাতা ও বোনাস এক সঙ্গে পারেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *