মির্জাপুরে গণপিটুনিতে গরু চোর নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে মনির হোসেন মোল্লা (৪২) নামে এক গরু চোর নিহত হয়েছে। এ সময় গরু চোর চক্রের অপর সদস্যরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গরু চোর মনির মোল্রার পিতার নাম খবির উদ্দিন মোল্লা, গ্রামরে বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার রায়পুর গ্রামে।
আজ শুক্রবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে বাইমাইল গ্রামের দেওয়ান মিলন মিয়ার বাড়িতে গরু চোর চক্রের সদস্যরা হানা দেয়। বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে আশপামেল লোকজনদের খবর দিলে চার দিকে ঘেরাও করে এক চোরকে গণপিটুনি দেয়। অপর চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। গণপিটুনিতে গরু চোর মনির হোসেন মোল্রা মারা যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, গণপিটুনিতে গরু চোর চক্রের সদস্য মনির মোল্লার নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, এর আগে গত ১০ মার্চ তিনটি চোরাই গরুসহ আন্তজেলা দুই গরু চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। গরু চোর চক্রের সদস্যরা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল গ্রামের আব্দুল মিয়ার ছেলে দুলু মিয়া (৩০) এবং গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাশাবাড়িয়া গ্রামের পাচা সরদারের ছেলে ফয়েজ সরদার (৫৪)। মির্জাপুর থানার উপপরিদর্শক রমিজ রায়হান জানান, টাঙ্গাইল সদরের ব্রাক্ষণকুড়িয়া গ্রাম থেকে আব্দুল সামাদ মিয়ার তিনটি গরু চুরি করে গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন খবর পেয়ে আশপাশে ঘেরাও করে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বিভিন্ন থানায় তাদের নামে ১০-১২ টি করে মামলা রয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *