মির্জাপুরে সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার দিলেন ব্যবসায়ী সুজন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের বাড়ি বাড়ি ঈদ উপহার তুলে দিয়েছেন ব্যবসায়ী ও সমাজ সেবক শরিফুল ইসলাম সুজন। গত কয়েক দিন ধরে তিনি এলাকার অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের বাড়ি বাড়ি ঘুরে কাপড়, লুঙ্গি, শাড়ি, চাল, ডাল, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। প্রতি বছরই তিনি ঈদের পুর্বে তার এলাকার সুবিধা বঞ্চিতদের উপহার সামগ্রী তুলে দেন। গত করনাকালিন সময়েও তিনি সমাজের অসহায়দের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।
এদিকে বহুরিয়া এলাকার সুবিধা বঞ্চিতরা জানিয়েছেন ব্যবসায়ী শরিফুল ইসলাম সুজন একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী। বিভিন্ন সময়ে তিনি অসহায়দের পাশে দাড়িয়ে সেবা ও সহযোগিতা দিয়ে থাকেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *