মির্জাপুরে চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা জমিনে এসেই বাদীকে হুমকি

মীর আনোয়ার হোসেন টুটুল
ইটভাটায় মোটা অংকের চাঁদা না পেয়ে ভাটার মালিকসহ কয়েকজন কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী চাঁদাবাজ। এ বিষয়ে মামলা হলেও আসামীরা গ্রেফতার না হয়ে জামিনে এসে বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া বাদীকে উল্টো মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মইননগর এলাকায় এ ঘটনা ঘটেছে। চাঁদবাজা ও আসামীরা হলেন আলমগীর হোসেন পাখি, লোকমান, হানিফ, জুবায়েদ, মোফাজ্জল, আকরাম, জামান, শিশির, তারা মিয়া,আল ইমরান আকাশসহ অজ্ঞাত আরও ৫-৬ জন। আসামীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবু তালেব, রাসেল ও মোস্তফা মিয়াসহ তার পরিবার।
আজ শনিবার তালেব ও রাসেল অভিযোগ করেন, গোড়াই এলাকায় তাদের কেবিএম নামে ইটভাটা রয়েছে। আসামীরা মাঝে মধ্যেই ভাটায় এসে মোটা অংকের চাঁদা দাবী করে এবং চাঁদা দিলেই ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। গত ৫ মার্চ মার্চ ইট ভাটার ট্রাক আটকিয়ে প্রায় ৭ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় উল্লেখিত আসামীরা ধারালো দেশীয় অস্্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ধারালো অস্্েরর কুপে তালেব ও রাসেলসহ কয়েকজন গুরুতর জখম হয়। তাদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে তারা সংকটাপন্ন। এ বিষয়ে কেবিএম ইটভাটার মালিক মোস্তফা মিয়া বাদী হয়ে আলমগীর হোসেন পাখি, লোকমান, হানিফ, জুবায়েদ, মোফাজ্জল, আকরাম, জামান, শিশির, তারা মিয়া,আলইমরান আকাশসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। আসামীরা জামিনে এসেই বাদী ও তার পরিবারকে হুমকি দেওয়য় তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া আসামীরা উল্টো বাদীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেন।
মামলার বাদী আসামীদের অবিলম্বে গ্রেফতারসহ তার পরিবারের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ্রপতি জোর দাবী জানিয়েছেন।
এদিকে মামরার আসামীরা াভিযোগ অস্বীকার করে বলেছেন, ইটভাটা নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। ্ে নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।
এ বিষয়ে মো. ওসি মোশারফ হোসেন বলেন থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *