মির্জাপুরে হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনী অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার ১ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানকে ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ স্মৃতিচারণমুলক নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম। সহকারী শিক্ষক এমারত হোসেন ও প্রাক্তন ছাত্র রাজিবের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর উজ্জল, সাবেক ভিপি ফরহাদ হোসেন, বিএনপি নেতা তাহেরুল হক খোকন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্্রাট ও সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক ও এসএসসি ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর, ফারুক হোসেন, উজ্জল হোসেন, রাজিব, সুশিল সরকার, লিজা, মর্জিনা ও সেকান্দারসহ অনেকেই জানান, ১ম পুনমিলনী অনুষ্ঠানটি করতে পেরে তারা আনন্দিত ও উৎসাহিত। অনেক দিন পর একে অপরকে পেয়ে জড়িয়ে ধরে পুরনো দিনের নানা স্মৃতিচারন করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করা হয়েছে। আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি নবীন প্রবীন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিনত হয়েছিল।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *