মির্জাপুরে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

মীর আনোয়ার হোসেন টুটুল
অসম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উৎসব মুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা প্রশাসন চত্তরে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ এসো এসো এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এর পর শুরু হয় আনন্দ র‌্যালি। আনন্দ র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশ গ্রহণ করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা বিএনপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *