বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 43

মির্জাপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
তামাক নয়, খাদ্য ফলান-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩১ মে) উপজেলা প্রশাসন সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম আজাহার প্রমুখ।

 

মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহামনের ৪২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি দুপুরে মির্জাপুর বাইপাস এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীল আয়োজন করে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. মো. আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতয়ি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুর কালাম আজাদা সিদ্দিকী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আহমেদ আরিফ, সহ সভাপতি ডি এম শফিকুর ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এম মহসীন এবং পৌে কাউন্সিলর আলী আযম সিদ্দিকী মুখ।

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ রবিবার (২৮ মে) উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল ও কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যাসন বীল মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেরা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুর ইসলাম আজাহার প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মির্জাপুরে সার ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বি. সি. আই. সি., বি. এ. ডি. সি এবং খুচরা স্যার ডিলার ব্যবসায়ীদের সঙ্গে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি মতবিনিময় সভা করেছেন। আজ শনিবার (২৭ মে) উপজেলা সদরের ইউনিয়নপাড়ায় প্রত্যাশা পৌর কমিউনিটি সেন্টারে দুপুরে উপজেলা সার ব্যবসায়ী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মির্জাপুর উপজেলা সার ডিলার ব্যেবসায়ী সমিতির সভাপতি দেওয়ান মো. রেফাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

মির্জাপুরে মানব পাচারকারী চক্রের কবলে প্রসাধী রানীর দেড় বছরেও সন্ধান মিলেনি

মীর আনোয়ার হোসেন টুটুল
স্বামীর বাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসে প্রসাধী রানী সরকার (৪০) নামে গৃহবধু মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে দেড় বছর ধরে নিখোঁজ রয়েছে। থানায় মানব পাচারের লিখিত অভিযোগ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূ্যুনালে মামলার পরও সাধনী রাণীর কোন সন্ধান করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পরিবারের দাবী মানব পাচারকারী চক্রের সদস্যরা তাকে হত্যা করেছে। এদিকে মাকে ফিরে পেতে প্রসাধী রানীর দুই পুত্র সাগর ও সীমান্ত এবং স্বামী পরিতোষ সরকার দ্ধারে দ্ধারে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (২৬ মে) নিখোঁজ প্রসাধী রাণীর স্বামী পরিতোষ সরকার এবং দুই পুত্র সাগর ও সীমান্ত বিস্তারিত তুলে ধরেন।
অনুসন্ধানে জানা গেছে, প্রসাধী রানী সরকারের পিতার নাম নরেশ চন্দ্র সরকার। গ্রামের বাড়ি ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া গ্রামে। গত ২০ বছর পুর্বে কালিয়াকৈর উপজেলার বোয়ালি গ্রামের পরিতোষ সরকারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সাগর ও সীমান্ত নামে দুই পুত্র সন্তানের জন্ম হয়। বড় ছেলে সাগরের বয়স এখন ১৮ এবং ছোট ছেলে সীমান্তের বয়স ১৫ বছর। স্বামী-স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে তাদের সুখের সংসারই ছিল। প্রসাধী রানীর স্বামী পরিতোষ সরকার অভিযোগ করেন, তাদের ্েই সুকের সংসারে বাঁধ সাজে শান্তিরাম সরকার নামে এক লম্ফট। তার স্ত্রীকে নানা প্রলোভনে বিরক্ত করতে থাকে এই শান্তিরাম সরকার। এ বিষয়ে তাকে শাসন করলেও তিনি অসহায় পরিবারকে নানা ভাবে হুমকি এবং পরিতোষসহ তার দুই পুত্রকে মেরে ফেলার হুমকি দেয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রসাধী রানী সরকার মির্জাপুর উপজেলার মৈশামুড়া গ্রামে বাবার বাড়ি আসে বেড়াতে। ঐ দিন দুপুরে বাবার বাড়ি থেকে আন্তজেলা মানব পাচারকারী চক্রের সদস্য গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি গ্রামের সাগর সিকদারের ছেলে শান্তিরাম সিকদার, নরেন্দ্র সরকারের ছেলে প্রদীপ কুমার সুত্রধর ও ময়মনসিংহ সদর উপজেলার কাচারি বাজার এলাকার আব্দুল রেজিত মিয়ার ছেলে হাসমত আলীসহ ৪-৫ জন মিলে প্রসাধী রানী সরকারকে নানা প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। তার কোন সন্ধান না পেয়ে প্রসাধী রানীর অসহায় মা পুষ্প রানী সরকার ও স্বামী পরিতোষ সরকার বাদী হয়ে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারী মির্জাপুর থানায় শান্তিরাম সিকদার, প্রদীপ কুমার সুত্রধর ও হাসমত আলীর নাম উল্লেখ করে মানব পাচারের দুটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরও থানা পুলিশ প্রসাধী রানী সরকারের কোন সন্ধান করতে পারেনি। ঘটনার সঙ্গে মানব পাচারকারী শান্তিরাম সিকদার, প্রদীপ কুমার সুত্রধর এবং হাসমত আলীকে গ্রেফতার এবং প্রসাধী রানী সরকারকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের দাবীতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তার স্বামী পরিতোষ সরকার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূ্যুনালে মামলা দায়ের করেন। মামলা নং ১০৫/২০২২।
এদিকে মামলার পর আদালতের বিচারক মামলাটি অধিক তদন্তের জন্য সিআইডি এবং পিবিআইকে নির্দেশ দেন। সিআইডি মামলাটি নিয়ে গড়িমসি করায় টাঙ্গাইলের পিবিআই মামলাটি দীর্ঘ দিন তদন্ত করেও আসামীদের গ্রেফতার করতে পারেনি এবং ভিকটিমকে উদ্ধার করতে পারেনি। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভিকটিমকে উদ্ধার না করেই এবং আসামীদের গ্রেফতারের কোন ব্যবস্থা গ্রহন না করে আদালতে রিপোর্ট জমা দিয়েছেন বলে বাদী পরিতোষ সরকার অভিযোগ করেন।
অপর দিকে মানব পাচারকারী চক্রের সদস্য শান্তিরাম, প্রদীপ ও হাসমত এলাকায় বীরদর্পে ঘুরাফেরা করে মামলার বাদী অসহায় পরিতোষ সরকার, শ^াশুরী পুষ্প রানী সরকার এবং দুই পুত্র সাগর ও সীমান্তকে প্রাণ নামের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। মানব পাচারকারী চক্রের সদস্যদের চাপের মুখে ও হুমকিতে অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অসহায় পরিবারটি সাধনী রানী সরকারকে উদ্ধার এবং আন্তজেলা মানব পাচারকারী চক্রের সদস্য শান্তিরাম, প্রদীপ ও হাসমত ্আলীকে গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শান্তির দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।
এ ব্যাপারে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগ করা হেল তিনি বলেন, আদালতের নির্দেশে আমরা মামলাটি তদন্ত করেছি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা য়ায়নি এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, অনেক দিন আগের ঘটনা। পরিবারের অভিযোগের পর মির্জাপুর থানা পুলিশ তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। তদন্ত করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে সাধনী রাণীর পরিবার কোর্টের আশ্রয় নিয়েছেন বলে জানতে পেরেছেন। এখনও যদি তার পরিবার সহায়তা চান পুলিশের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতা দেওয়া হবে।

মির্জাপুরে আওয়ামীলীগের উপদেষ্ট রাফিউর রহমান সানির নির্বাচনী মতবিনিময় জনসভা

মীর আনোয়ার হোসেন টুটুল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি দলীয় নেতাকমৃীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। আজ শুক্রবার (২৬ মে) উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা ঈদগাঁ মাঠে মতবিনিময় সভায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সবাপতি এড, ইলিয়াজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এমপি প্রার্থী রাফিউর রজহমান খান ইউসুফজাই সানি, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও মাকসুদর রহমান খান ইউসুফজাই রেমন প্রমুখ।

মির্জাপুরে সবজি বিক্রেতাকে ধারালো অস্্র দিয়ে কুপিয়ে হত্যা, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে দূবৃত্তরা ধরে নিয়ে নারায়ন সরকার (৫০) নামে এক সবজি বিক্রেতাকে ধারালো অস্্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অপর দিকে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই নয়াপাড়া এবং একই ইউনিয়নের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, নারায়ন সরকারের পিতার নাম চান মোহন সরকার। তিনি স্থানীয় সোহাগপুর ও হাটুভাঙ্গা বাজারসহ আশপাশের হাট বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন। গতকাল বুধবার রাতে ভানুয়াবহ ট্রেন লাইনের কাছে নজরুল মিয়ার চায়ের দোকান থেকে নারায়ন সরকার চা খেয়ে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। কিন্ত তিনি আর রাতে বাড়ি ফিরেনি। পরিবারের রোকজন জানায় দূবৃত্তরা তাকে ধরে নিয়ে ধারালো অস্্র দিয়ে কুপিয়ে হত্যার পর পাশ^বর্তী একটি ক্ষেতের পাশে লাশ ফেলে রাখে। আজ বৃহস্পতিবার লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারন জানা যায়নি। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন জানান নারায়ন সরকারের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য জন্য তার বড় ছেলেকে আটক করা হয়েছে।

অপর দিকে বিকেলে জয়দেবপুর-রাজশাহী ট্রেন লাইনের ধেরুয়া রেল ক্রসিং সংলগ্ন টেনে কাটা পরে অজ্ঞাত নামা এক নারীর মৃত্যু হয়েছে। মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানিয়েছেন, ট্রেনে কাটা পরে যে নারীর মৃত্যু হয়েছে তিনি পাগল ছিলেন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লাশ নিয়ে গেছেন।

মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব এবং মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকগন মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রায়হান সরকার রবিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ ভভানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, মো. সালাউদ্দিন আহমেদ বাবর, বর্তমান সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজাহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ও রাব্বি ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুরের উন্নয়নে নবাগত নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৪

টাঙ্গাইলের মির্জাপুরে বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন যৌকর্মীসহ এক খদ্দেরকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, শনিবার (৬ মে) সকালে পৌরসদরের থানা এলাকায় শিল্পপতি সারফুল ইসলাম রাসেলের বাসা থেকে তাদের আটক করা হয়। সারফুল ইসলাম রাসেলের এই বাসার দেখাশোনার দায়িত্ব পালন করে থাকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুর রহমান আকন্দ।

আকটকৃতরা হলেন, উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯), বাসাইল উপজেলার ভবেশ চন্দ্র রাজবংশীর স্ত্রী লিপি রানী (৪২) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্যদিন যাবৎ ধরে ওই বাসার ৫তলা ভবনে যৌন ব্যবসা চালিয়ে আসছিল। যৌনকর্মীরা বিভিন্ন সময় খদ্দেরদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, তারা দীর্ঘদিন ধরে এ অনৈতিক কাজে লিপ্ত ছিল । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন-বাসার মালিক পক্ষ বাসা ভাড়া দেওয়ার বৈধ কাগজ পত্র দেখাতে না পারে তাহলে বাসার দায়িত্বে যিনি আছে তিনি এই দেহ ব্যবসার সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে।

মির্জাপুরে মহান মে দিবস উপলক্ষ্যে বংশাই ডিজিটাল হাসপাতালের ভিজিট ফ্রি মেডিকেল ক্যাম্প

হারুন অর রশিদ-
টাঙ্গাইলের মির্জাপুরে মহান মে দিবস উপলক্ষ্যে অর্থপেডিক্স রোগীদের জন্য ভিজিট ফ্রি মেডিকেল ক্যাম্প ও অর্থপেডিক্স রোগীদের জন্য আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে ট্রমা সেন্টার উদ্ভোধন করা হয়েছে।

সোমবার ( ১মে) সকাল ১০টায় বংশাই ডিজিটাল হাসপাতালের অভ্যর্থনা কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে ও পরিচালক সবুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ট্রমা ও স্পাইন সার্জন ডাক্তার মো. মিনহাজ উদ্দিন , মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, রবিউল হাসান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ হোসাইন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী ভিজিট ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। #