মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত নম্বর বিহীন সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোড দেওহাটা আল ইহসান বালিকা মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী দলের সদস্যরা হচ্ছে মির্জাপুর পৌরসভার সরিষাদাইর গ্রামের ফজল মিয়ার ছেলে আল আমিন (২৮), আন্ধরা গ্রামের আশু সুত্রধরের ছেলে বিজয় সুত্রধর (২২) এবং একই গ্রামের মানু সুত্রধরের ছেলে রঞ্জিত সুত্রধর (২৫)। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা ও মেবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী ও তাদের সহযোগিরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক রোডে নম্বর বিহীন সিএনজি এবং প্রাইভেটকার ব্যবহার করে ছিনতাই করে আসছে। গতকাল মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সময় টহলরত পুলিশ তাদের সিএনজিসহ গ্রেফতার করেছে। নিয়মিত মামলার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।







