মির্জাপুরে বিএনপির বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপি বিশাল সমাবেশ করেছে। এ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার (১৩ জুন) মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক সহসভাপতি মো. আব্দুল কাদের সিকদার, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, খশ্রমিক দলেল সভাপতি কোব্বত আলী মৃধা, সাবেক ভিপি আলী আযম মৃধা, সাবেক পৌর কাউন্সিলর আলী আযম সিদ্দিকী, যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, সাবেক সাধার সম্পাদক ও জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান ডি এ মতিন, তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজ রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া ও ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান স্বপনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *