মির্জাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পিকনিকের নৌকা থেকে পরে স্কুল ছাত্র নিখোঁজ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বংশাই নদীতে পিকনিকের নৌকা থেকে পরে স্কুল ছাত্র নাদিম সিকদার নিখোঁজ হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। নাদিম বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। নাদিমের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পরলে তার স্বজন ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসি জানায়, নাদিম ও তার বন্ধুরা মিলে ইঞ্চিন চালিত সেলু নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সেলুর উপরে বাদ্যের তালে তালে নাচতে থাকে বন্ধুরা। এক পর্যায়ে সকাল আটটার দিকে পিকনের নৌকার উপর থেকে নাদিম নদীতে পরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার কাজ চালায়।
এ ব্যাপারে বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মির্জাপুর উপজেরা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, নদীতে ডুবে নাদিম নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখ জনক। তার পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা আমার নেই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিসের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *