মির্জাপুরে এখনও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুল ছাত্র নাজিম

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বংশাই নদীতে পিকনিকের নৌকা থেকে ছিটকে পড়ে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র নাজিম সিকদার (১৪) নিখোঁজ হয়েছে। আজ শনিবার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ নাদিম বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। নাদিমের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পরলে তার পরিবার ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিন ভর চেষ্টার পরও নিখোঁজ নাজিমের সন্ধান করতে পারেনি। ছেলেকে হারিয়ে নদীর পাড়ে বার বার বিলাপ করছে নাজিমের বাবা-মা। ছেলেকে না পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার কান্নায় চার পাশের বাতাস ভারি হয়ে আসছিল।
এলাকাবাসির মধ্যে ব্যবসায়ী কবির সিকদার ও মাসুদুর রহমান জানান, নাজিমের পিতার নাম মো. ইকবাল সিকদার। গ্রামের বাড়ি আজগানা ইউনিয়নের চিতেশ^রী গ্রামে। আজ শনিবার নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্চিন চালিত সেলু নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সেলুর উপরে বাদ্যের তালে তালে নাচতে থাকে বন্ধুরা। এক পর্যায়ে পিকনের নৌকার উপর থেকে নাদিম নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দল ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার কাজ চালায়। শতশত লোকজন নদীর পাড়ে ভিড় জমিয়েছে। রাত চেষ্টার পরও নিখোঁজ নাজিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, নাজিম অত্যান্ত ভাল ছাত্র ও খেলাধুলাসহ সাংস্কৃতিক অংগনে ছিল সবার সেরা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশ গ্রহন করতো। নদীতে ডুবে নাজিম নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখ জনক। তার পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা আমার নেই।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের চৌকুস দল নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *