মির্জাপুরে জগন্মাথ দেবের রথযাত্রায় মানুষের ঢল, মেলার আয়োজন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় দুইশত বছরের ঐতিহ্য শ্রী শ্রী জগন্মাথ দেবের রথযাত্রায় মানুষের ঢল নেমেছিল। সনাতন ধর্মের পূজারিদের পদচারনায় মুখরিত ছিল কালিবাড়ি রোড। শ্রী শ্রী জগন্মাথ দেবের রথযাত্রা উপলক্ষে বসেছিল মেলা। আজ শুক্রবার (২৭ জুন) দুপুরের পর থেকেই উপজেলা সদরের কালিবাড়ি রোডে মেলা বসতে শুরু করে। মেলায় হরেক রকমের পসরা বসিয়েছিলেন। বিকেল ৬ টার দিকে প্রধান অতিথি হিসেবে মেলা ও রথযাত্রা প্রাঙ্গন পরিদর্শনসহ রথযাত্রার উদ্ধোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, শ্রমিক দলের সভাপতি কোব্বত আলী মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, মো. আলম মৃধা, সাবেব কাউন্সিলর ও মির্জাপুর বাজার বণিক সমতিরি সাধারণ সম্পাদক আলী আযম সিদ্দিকী, শ্রী শ্রী কালি মাতার মন্দির কমিটির সভাপতি বাবু সভাষ সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা ও যুগ্ম সম্পাদক সমির বনিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল ৬ টা ১৫ মিটিনে শুরু হয় শ্রী শ্রী কালি মাতার মন্দির থেকে রথযাত্রা। এ সময় সনাতন ধর্মের নারী পুরুষের ঢাকের তাল ও উল উলু ধ্বণিতে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। রথটানা গিয়ে শেষ হয় করেজ রোডের পুরাতন শহীদ মিনারে। আগামী শনিবার হবে উল্টো রথযাত্রা।
এ ব্যাপারে শ্রী শ্রী কালি মাতার মন্দির কমিটির সভাপতি বাবু সভাষ সাহা এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বলেন, প্রায় দুইশত বছরের ঐতিহ্য শ্রী শ্রী জগন্মাথ দেবের রথযাত্রায় মানুষের ঢল নেমেছিল। সনাতন ধর্মের পূজারিদের পদচারনায় মুখরিত ছিল কালিবাড়ি রোড। শ্রী শ্রী জগন্মাথ দেবের রথযাত্রা উপলক্ষে বসেছিল মেলা। রথযাত্রা উপলক্ষে প্রশাসন সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *