মির্জাপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কু-চক্রী মহলের কটুক্তির প্রতিবাদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ এর সহযোগি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ করেছে। আজ সোমবার (২১ জুলাই) মির্জাপুর শহরের মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। সকাল থেকেই সমাবেশ সফল করতে মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকে। বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *