শাহ সৈকত মুন্না (স্টাফ রিপোর্টার):
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর আয়োজনে শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইল জেলার জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সন্মেলন শুরু হয় । সন্মেলনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা প্রদর্শন করা হয়। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র “শ্রাবন বিদ্রোহ” প্রদর্শন করা হয় ।
অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন।
আলোচনা পর্বে আহত জুলাই যোদ্ধা, শহিদদের স্বজন, জেলা প্রশাসক, টাঙ্গাইল ও পুলিশ সুপার, টাঙ্গাইল বক্তব্য রাখেন।
সন্মেলন শেষে ৯ জন শহিদদের পরিবারের সদস্যবৃন্দ ও ২৭২ জন আহত জুলাই যোদ্ধাদের নিকট সরকার প্রদত্ত উপহার তুলে দেয়া হয়।









