মির্জাপুরে জামায়াতের ইফতার মাহফিল! মানুষের ঢল

মির্জাপুরে জামায়াতের ইফতার মাহফিল! মানুষের ঢল

দেড় দশক পর মির্জাপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মদরের মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার।

রোববার (২৩ মার্চ) বাদ আছর পৌর জামায়াতের আমীর সহকারি অধাপক মহিবর রহমানের সভাপতিত্বে ও সানাউল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা, খেলাফত মজলিশের ষভাপতি আসাদুজ্জামান খান সিটু, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। মাওলানা আব্দুল্যা তালুকদার বলেন, কুরআন কারো দলীয় সম্পদ নয়। জামায়াত পাকের ঘর থেকে বঙ্গভবন, বঙ্গভবন থেকে সংসদ পর্যন্ত কুরআনের আইন চালু করতে চায়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা সালাহ উদ্দিন ও গিয়াস উদ্দিন প্রমুখ। ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিপ্লবের পর জামায়াত প্রায় ১৫ বছর পর প্রকাশ্যে উপজেলা সদরে এ রকম আয়োজন করলে সেখানে নেতা-কর্মীদের ঢল নামে।#

  • Related Posts

    টাঙ্গাইলে জেলা প্রশাসক উদ্যােগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সম্মাননা প্রদান

    “দারুল মুত্তাকীন শিক্ষাবৃত্তি-২০২৫” এর পুরস্কার বিতরণী ও শিক্ষকদের সম্মাননা প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *