টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রাসেদুল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম। গতকাল সোমবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের দরবার হলে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। একই কল্যাণ সভায় চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতার করায় মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুযেয়ল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার দেওয়া হয়।
আজ মঙ্গলবার মির্জাপুর থানা ও টাঙ্গাইল জেরা পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল, পলাতক আামী গ্রেফতারসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামকে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয। এছাড়া চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করায় মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার দেওয়া হয। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম এবং উপপরিদর্শক মো. জুয়েল রানা বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পুলিশ প্রশাসনে জনগনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই পুরষ্কার আমাদের দায়িত ও কর্তব্যকে আরও প্রশারিত করে দিয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *