মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশের ইন্সফেক্টর (পরিদর্শক তদন্ত) মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত পুলিশের ইন্সফেক্টর আমিনুল ইসলাম রাধধানী ঢাকার গুলশাল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) ছিলেন।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং মির্জাপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম রাজধানী ঢাকার গুলশান থানায় কর্মরত অবস্থায় তার নামে মামলা দায়ের হয়। ঐ মামলায় তার নামে ওয়ান্টে হয়। গত জুলাই-আগস্ট আন্দোলনের পর তিনি পেষণে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ইন্সফেক্টর (পরিদর্শক তদন্ত) হিসেবে যোগদান করেন। তার নামে ওয়ান্টে থাকায় গতকাল বুধবার রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ইন্সফেক্টর আমিনুল ইসলাম রাজধানী ঢাকার গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) এবং বর্তমানে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ইন্সফেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নামে মামলার ওয়ারেন্ট থাকায় উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







