মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২৬০ পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী আজ রবিবার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে মির্জাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দিয়েছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর জানান, আজ রবিবার য়ষ্ঠী পূজার মধ্য দিয়ে মারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিটি মন্ডপের নিরাপত্তার জন্য কাজ করছেন। এতে আমরা খুবই খুশি ও আনন্দিত। কোথাও কোন নিরাপত্তার কমতি নেই।
এদিকে আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল আসাদ জুবের, এসিল্যান্ড তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন, মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুর ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলা তথা সারা দেমের মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৬০ মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে মির্জাপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিটি মন্ডপে নিরাপত্তার চাঁদরে ঢেকে দিয়েছেন। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছেন। পাশাপাশি র্যাব ও স্টাইকিং ফোর্স টহল দিচ্ছেন।







