মীর আনোয়ার হোসেন টুটুল
শিক্ষকতা পেশা. মিলিত প্রচেষ্টার দীপ্তি-এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিশ^ শিক্ষক দিবস উদযাপন কমিটি সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান প্রমুখ।







