মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড মাঠে এ অনুষ্ঠান হয়। প্রশিক্ষণার্থী ২৭৬জন এসআই এ অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য করেন, টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ অন্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থী ক্যাডেট এসআইয়ের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) ও প্রধান অথিতি মোহাম্মদ আশফাকুল আলম বলেন, প্রতিনিয়ত অপরাধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে এবং পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। তাই যে কোন অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফলতা দন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্রত হওয়ার আহ্বান জানান তিনি।







