টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক সাধারণ সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। দুই বছরের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. মামুনুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহ-সভাপতি কাদির তালুকদার (সময় নিভি), মো. আবু জুবায়ের উজ্জল (বিজয় টিভি), মীর আনোয়ার হোসেন টুটুল (মোহনা টিভি), আহমেদ রাসেল (এস এ টিভি), সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন (যমুনা টিভি), যুগ্ম সম্পাদক মো. মাছুদ রানা (চ্যানেল ২৪), সুমন খান বাবু (দীপ্ত টিভি), অভিজিৎ ঘোষ (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক নওশাদ রানা সানভী (এটিএন নিউজ), কোষাধক্ষ মো. সোহেল রানা (জিটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুমি আক্তার পলি (গেøাবাল টিভি), ক্রীড়া সম্পাদক মো. কাউসার আহমেদ (এখন টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (নাগরিক টিভি)। কার্যানির্বাহী সদস্যরা হলেন সুমলিম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি), হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি নিউজ), কামাল হোসেন (আরটিভি) এবং মেহেদী হাসান চৌধুরী (আনন্দ টিভি)।
এ দিকে টাঙ্গাইল জেলা রিপোর্টার্স ফোরামের দুই বছরের জন্য নবনির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজিৈনতক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *