মির্জাপুরে আন্দোলনে ১০ দিন ধরে স্কুল-কলেজ মাদ্রাসায় ঝুঁলছে তালা

মীর আনোয়ার হোসেন টুটুল
ক্লাস বর্জন করে অসহযোগ আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল-কলেজ-মাদ্রাসায় গত ১০ দিন ধরে ঝুঁলছে তারা। শিক্ষকরা একযোগে কর্মবিরতি ও আন্দোলন কর্মসুচী পালন করে যাচ্ছেন। কর্মবিরতি পালন হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা বিপাকে পরেছে। এদিকে শিক্ষকদের যৌক্তিক দাবীর সঙ্গে রাস্তায় নেমে মানব বন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে জড়ো হয়ে নানা কর্মসুচী পালন করেছে। স্কুল-কলেজ-মাদ্রাসায় গত ১০ দিন ধরে তালা ও ক্লাস বন্ধ থাকায় মির্জাপুর উপজেলায় প্রায় অর্ধ লাখ শিক্ষার্থীর পড়াশোনার মারাত্বক ক্ষতি হচ্ছে বলে অভিভাবকগন জানিয়েছেন।
আজ সোমবার উপজেলা শিক্ষা াফিস সুত্র জানায়, এ উপজেলায় বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা রয়েছে ৭৪ টি। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫০ হাজার। ২০ ভাগ বাড়ি ভাড়া, ২০০০ হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ বৈশাবি ও উৎসব ভাতা, বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয় করন ও সকল শিক্ষক-কর্মচারীর বদলীসহ বিভিন্ন দাবী নিয়ে গত ১০ দিন ধরে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন পাঠদান হচ্ছে না বলে শিক্ষা অফিস সুত্র জানিয়েছে। বানাইল উচ্চ বিদ্যালয়, সিয়াম একাডেমি, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়, জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, জনতা গল্লী উচ্চ বিদ্যালয়, আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা, বানিয়ারা সিনিয়র দাখিল মাদ্রাসা, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, গোড়াই উচ্চ বিদ্যালয়, বালিয়াজান উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে ক্লাস বর্জন ও শ্রেনীক্ষ তালা দিয়ে শিক্ষক-কর্মচারীগন কর্মবিরতি পালন করছেন। অনেক শিক্ষক ঢাকায় শহীদ মিনারে আন্দোলনে গেছেন।
অসহায় শিক্ষক-কর্মচারীগন অভিযোগ করেন, যুগযুগ ধরে তারা বেতন ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ২০ ভাগ বাড়ি ভাড়া, ২০০০ হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ বৈশাবি ও উৎসব ভাতা, স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয় করন ও সকল শিক্ষক-কর্মচারীর বদলীসহ বিভিন্ন দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, সারা দেশের প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী যুগযুগ ধরে বেতন ভাতাসহ নানা ভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবী নিয়ে প্রহসন চলছে। ২০ ভাগ বাড়ি ভাড়া, ২০০০ হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ বৈশাবি ও উৎসব ভাতা, বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয় করন ও সকল শিক্ষক-কর্মচারীর বদলীসহ বিভিন্ন দাবী পুরন করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, বেশ কিছু দিন ধরে সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকগন বিভিন্ন দাবী নিয়ে ক্লাস বর্জনসহ আন্দোলন করে যাচ্ছেন। সামনে বার্ষিক, জুনিয়র ও নির্বাচনী পরীক্ষা রয়েছে। ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাকদের কথা বিবেচনা করে শিক্ষকদের দাবীর বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *