মীর আনোয়ার হোসেন টুটুল
মাওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের প্রতিবাদে আজ মঙ্গলবার টাঙ্গাইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসুচী পালন করে মাওলানা ভাসানীর পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীগন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানীর নাতী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম এবং মাওলানা ভাসানী স্মৃতি সংঘের ড. ইদ্রিস আলী প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে স্মারলিপি প্রদান করা হয়।







