মীর আনোয়ার হোসেন টুটুল
বিশ^কে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে-এই শ্লোগানে টাঙ্গাইলের ১২ উপজেলার প্রান্তীক জনগোষ্টির শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরেপড়া বন্ধ করতে ১৬০ স্কুল প্রাঙ্গনে একযোগে প্লেগ্রাউন্ড স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন ও ফলক উন্মোছন করে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। একই সাথে শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্ধুদ্ধ করতে প্রতিটি স্কুলে মানচিত্র সম্মলিত মুরাল নির্মান করা হয়েছে। জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধাবদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় টাঙ্গাইলের ডিআও মো. আক্তারুজ্জামন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সবাপতি এড, জাফর আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসকসহজেরা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল সদর, মির্জাুপর, দেলদুয়ার, নাগরপুর, বাসাইল, সখীপুর, কারিহাতি, ভুয়াপুর, ঘাটাইল, গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলার ১৬০ বিদ্যালয় প্রাঙ্গনে একযোগে প্লেগ্রাউন্ড নির্মান হচ্ছে। জেরা প্রশাসকের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাঙ্গাইলবাসি।
উদ্ধোধনের পর জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুদের আনন্দের সাথে বিকশিত হবার সুযোগ দিলে ভবিস্যতে তারা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্টি হিসেবে তৈরী হতে হবে। এছাড়াও খেলাধূলা শিশুদের আত্নবিশ^াসী, সৃজনশীল, টীম ওয়ার্ক, সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায় ও দৃঢ় মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।







