মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবী বাস্তাবায়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হরেল সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশি। তিনি আজ শুক্রবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। এ সময় সাইদুর রহমান সাইদ সোহরাব এর সঙ্গে তার স্ত্রী, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাজী সোহরাব, মো. মোবারক হোসেনসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







