মির্জাপুরে আবু সাঈদ নুরানী তালিমুল-কোরআন মাদ্রাসায় কুরআন সবক অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের নরদানা গ্রামে আবু সাঈদ সুরানী তালিমুল-কোরআন মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এক কুরআন সবক অনুষ্ঠান হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. মাসুদুর রহমান মল্লিকের সভাপতিত্বে আজ শনিবার ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী ঢাকার উত্তরা ই এল ইন্টার ন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ব্যারিষ্টার মো. হাসানুজ্জামান। আবু সাঈদ সুরানী তালিমুল-কোরআন মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মো. জহিরুল ইসলাম ভুয়াপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী ঢাকার আর এস এস গ্রুপের চেয়ারম্যান মো. আবু জাফর ইসলাম, উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান মো. মাকসুদুল হাকিম, ব্যবসায়ী মামুনুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিন তন্ময়, ডা. মো. আব্দুল ওহাব এবং আল মামুন প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *