স্বাস্থ্য বিভাগের পরিচালক ও সিভিল সার্জনের মির্জাপুরে সরকারি হাসপাতাল পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মনজুর আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্ের (হাসপাতাল) পরিদর্শন করেছেন। দুপুরে তারা স্বাস্থ্য কমপ্লেক্্র পরিদর্শনে এলে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগন তাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
এর তারা হাসপাতালের আউটডোর ও ইনডোরের বিভিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনসহ চিকিৎসা নিতে আসা রোগী এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীসহ তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরিচালক ও সিভিল সার্জন মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্্র (সরকারী হাসপাতালের) চিকিৎসা সেবার মান বাড়ানো, অনিয়ম-দুর্নীতি বন্ধ, পরিষ্কার পরিচ্ছনা এবং চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *