মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সদরের গোড়াইল এলাকায় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বাস ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। র‌্যালির পর মির্জাপুর বাইপাস এলাকায় বিএনপির দরীয় কার্যালয়ের সামনে আলোচনার সভার আয়োজন করা হয়। বক্ব্য রাখেন, প্রধান অতিথি সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা ও যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *