মির্জাপুরে স্কুলের কর্মচারীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বিএনবি উচ্চ বিদ্যালয়) এর চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) আশা আক্তারের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) বিদ্যালয় কতৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গনে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্র্থীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেলা এগারটায় শিক্ষক মিলনায়তনে শোক সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে মো. জুলহাস উদ্দিন ও মীর আনোয়ার হোসেন টুটুল কর্মচারী আশা আক্তারের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার আত্বার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের ্রপতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া পরিচালন করেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব মিয়া। উল্লেখ্য যে, গত ৩১ অক্টোবর শুক্রবার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) আশা আক্তার হঠাৎ অসুস্থ্য হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান। তার স্বামীর নাম মো. পাবেল মিয়া। গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার দোহার এলাকার যশিহাটি গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *