মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাটারি চালিত অটো ও সি এন জি আন্তজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদরে নিকট থেকে একটি ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়।গতকাল রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার আমেরতলা গ্রামের ভুট্রো মিয়ার ছেলে রিপন (৩২) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে রবিন হোসেন (৩০)।
মির্জাপুর থানা পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা টাঙ্গাইল, গাজীপুর, সাভার, কোনাবাড়ি, চন্দ্রা, কালিয়াকৈরসহ বিভিন্ন এরাকায় বাসা নিয়ে ছিনতাই করে আসছে। গতকার রোববার মির্জাপুর থেকে একটি ব্যাটারি চালিত অটো ছিনতাই করে পালানোর সময় টহল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদরে গ্রেফতার করে। এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক রাহাদুজ্জামান বলেন, ছিনতাইকারীদের নামে নিয়মিক মামলা হয়েছে। পরে আজ সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে একই রাতে মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি এলাকায় রেফাত উল্লাহ গ্যারেজ থেকে সাগর নামে এক অটো চালকের একটি অটো রিকসা চুরি হয়েছে।







