মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে একাধিক প্রার্থী থাকায় ও সমস্যা থাকায় এই আসনে প্রার্থী ঘোষনা করা হয়নি। আজ সোমবার বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসরাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষনা করেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আলম স্বপন, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) এড. আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতি) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইর-৬ (দেলদুয়ার-নাগরপুর) রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এড. আহমেদ আযম খান। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে সমস্যা থাকায় এই আসনে প্রার্থী ঘোষনা করা হয়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত ধানের শীষের চুড়ান্ত ্রপার্থী ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দল ত্যাগীদের মুল্যায়ন করেছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।







