মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটো রিকসার চালক ও যাত্রীসহ দুইজন নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা এলাকায় বাসের চাপায় অটো রিকসার চালক ও যাত্রীসহ দুই জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহরা হলেন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটো চালক রহিজ সিকদার (৪৪) এবং অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
প্রত্যক্ষদর্শি ও পুলিশজানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল গামী একটি বাস মহসড়কের দেওহাটা ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার সময় অটো চালক যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকসাটি মহাসড়কের উপর তুলে দেয়। এ সময় বাসটি অটোকে চাপা দিলে চালকসহ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগন তাদের মৃত ঘোষনা করেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার বলেন, অটো চারক মহাসড়কের উল্টোপথে যাওয়ার সময় এ দুর্ঘটান ঘটে। নিহতদের রাম আইনী ্রপক্রিয়া মেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *