মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইন এলাকায় ক্ষেতের আইলে ৭০ বছরের এক বৃদ্ধার লাশ পরে রয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বৃদ্ধার লাশ ক্ষেতের আইলের পাশে পরে থাকতে দেখেন। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন কে বা কারা ঐ বৃদ্ধাকে খুনের পর ধেরুয়া রেল লাইনের পাশে লাশ ক্ষেতের আইলে ফেলে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে লাশ উদ্ধারে থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশের মধ্যে চলছে রশি টানাটানি। লেল লাইনের পাশে থাকায় থানা পুলিশ লাশ উদ্ধার করছে না। অপর দিকে রেলওয়ে পুলিশ বলেছে লাশটি ক্ষেতের লাইলে রয়েছে। লাশ উদ্ধারের দায়িত্ব থানা পুলিশের।







